আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

অনলাইন ড্রেস
আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় শনিবার (৫ সেপ্টেম্বর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে।

 

গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর দেবীগঞ্জ জোনাল অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

 

 

 

পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক লাইনের নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগের আশপাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই বা ‘রাইট অব ওয়ে’ নিশ্চিত করার কাজ চলছে। এ কাজের সুবিধার জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেবীগঞ্জ পৌরসভা এলাকার গ্রাহকেরা বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।

 

যদিও কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে ডালপালা ছাঁটাইয়ের কাজ সম্পন্ন হলে অনতিবিলম্বে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হবে।

 

 

 

 

সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে গ্রাহকদের আগেই সতর্ক করতে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হয়েছে।

 

 

ভবিষ্যতে নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার স্বার্থেই এই রক্ষণাবেক্ষণ কাজ চালানো হচ্ছে উল্লেখ করে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে স্থানী

য় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।