রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ড্রেস / ৩৮ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ৫ মে, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ মঙ্গলবার (৫ এপ্রিল) বেইজিং সফরে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

গত ফেব্রুয়ারিতে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর এটি।

 

চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর পররাষ্ট্রবিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চীন সফরে যাচ্ছেন। তিনি ৫ মে থেকে ৭ মে পর্যন্ত চীন সফর করবেন।

 

বিএনপি সরকার গঠনের পর চীনে এটি দ্বিতীয় উচ্চপর্যায়ের সফর। এর আগে, ২০ এপ্রিল চীন সফরে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এর কয়েকদিন আগে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশটির সফরে যান।


More News Of This Category