শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

আচরণবিধি লঙ্ঘনে ২৫ দিনে ১৭৬ মামলা, জরিমানা ১৮ লাখ টাকার বেশি

অনলাইন ডেস্ক / ৯৭ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সারা দেশে গত ২৫ দিনে ১৭৬টি মামলা হয়েছে। এসময় জরিমানা আদায় করা হয়েছে ১৮ লাখ ২৬ হাজার ২৫০ টাকা। নির্বাচন কমিশন (ইসি) এসব তথ্য জানিয়েছে।

ইসির নির্বাচন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্যসচিব সাইফুল ইসলাম বলেন, ‘গত ৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এসব মামলা করেন।

এই সময়ে ২৫৭টি নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে মোট ২৭৫টি।’
তিনি বলেন, ‘নির্বাচনে মাঠ পর্যায়ের পরিবেশ সুষ্ঠু রাখতে নির্বাচন কমিশন নিয়মিত নজরদারি চালাচ্ছে। এর অংশ হিসেবে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আচরণবিধি ভঙ্গের ঘটনায় মামলা ও জরিমানা করা হচ্ছে।’

সাইফুল ইসলাম আরো বলেন, ‘ইসির কাছে কোনো অভিযোগ এলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, মাঠ পর্যায়ের ভ্রাম্যমাণ আদালত এবং ইলেক্টোরাল ইনকোয়ারি ও বিচারক কমিটি সেগুলো আমলে নিচ্ছে।


এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।


More News Of This Category