অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার প্রায় ২২ হাজার

অনলাইন ডেস্ক
অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার প্রায় ২২ হাজার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় ২১ হাজার ৮৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শনিবার রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ পরিচালনা শুরুর পর থেকে এখন পর্যন্ত ২১ হাজার ৮৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ৪৫৩টি।

এ ছাড়া ২৭৭০ রাউন্ড গুলি, ৭৮৬ রাউন্ড কার্তুজ, ১৩৭টি ককটেল ও ১৪টি বোমা উদ্ধার করা হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।