শিরোনামঃ
বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো তারুণ্যের শালিখা। বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

৮০টি দেশের সাথে আমাদের সাংস্কৃতিক বন্ধন তৈরি হবে, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

নিজস্ব প্রতিবেদক / ৬৮ প্রকাশিত সময়:
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

৮০টি দেশের সাথে আমাদের সাংস্কৃতিক বন্ধন তৈরি হবে, বললেন সংস্কৃতি মন্ত্রী

 

নিজস্ব প্রতিনিধি

খন্দকার নজরুল ইসলাম মিলন

 

সংস্কৃতি বিষয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ৮০টি দেশের সাথে আমাদের সাংস্কৃতিক বন্ধন তৈরি হবে । শুধুমাত্র কূটনীতি স্বাক্ষরিত কূটনীতি না আমাদের দেশের সাংস্কৃতিক মান উন্নয়ন করে শিক্ষা সংস্কৃতিকে আমরা যাতে উন্নত করতে পারি সে লক্ষে আমরা আমাদের জাতিকে ও দেশকে জনগণকে মাথা তুলে দাঁড়ানোর মত শক্তি ও সামর্থ্য নিয়ে কাজ করে যেতে পারি। তিনি বলেন, শান্তি এবং সমৃদ্ধির মাঝ দিয়ে শিক্ষা ও সংস্কৃতি জ্ঞানভিত্তিক শিক্ষা দিয়ে আমরা সমাজকে উন্নতর দিকে নিয়ে যেতে পারি।

 

শুক্রবার দুপুরে (২৭ ফেব্রুয়ারি)মাগুরা সার্কিট হাউসে জেলা পর্যায়ের সকল নেতাকর্মীদের সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

সংস্কৃতি মন্ত্রী বলেন,প্রত্যেক উপজেলায় দুটি করে খাল খনন করা হবে। পাশাপাশি বেকার সমস্যা সমাধান ও উৎপাদনমুখী শিল্প বৃদ্ধি হবে মূল লক্ষ্য। এছাড়াও সমাজ থেকে চাঁদাবাজি, দুর্নীতি, ডাকাতি, মাদক ব্যবসা ও মাদক পাচার সম্পূর্ণরূপে নির্মূল করা হবে।

 

সংস্কৃতি মন্ত্রী আরো বলেন, আমরা ৭১ স্বাধীনতাযুদ্ধ এই শিক্ষাই আমরা পেয়েছি যে সমাজকে নতুন কায়দায় নতুন নিয়মে শাসন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য এবং ভিশনকে আমরা সবাই মিলে আধুনিক বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করবো।

 

 

এর আগে সংস্কৃতি মন্ত্রীর নিজ জেলা মাগুরায় আগমন উপলক্ষে মাগুরা ওয়াপদা থেকে নেতাকর্মীরা সকাল থেকে মাগুরা গড়াই সেতুথে ভীড় করেন।এরপর তাকে ফুলের শুভেচ্ছা জানান তারা।এ সময় সংস্কৃতি মন্ত্রীর সাথে ছিলেন মাগুরা ১ আসন থেকে বিএনপির সংসদ সদস্য মো:মনোয়ার হোসেন খান। এরপর সেখান থেকে তিনি মাগুরা সার্কিট হাউজে প্রবেশ করলে মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার হাবিবুর রহমান সহ দলের পক্ষ থেকে ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ফুলের শুভেচ্ছা জানান।


More News Of This Category