শিরোনামঃ
আড়পাড়ায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় রাজশাহী পবা উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড এর শুভ উদ্বোধন করলেন তারেক রহমান বাঘায় সালিশি সিদ্ধান্ত অমান্য ও অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগী বাবর আলীর মানববন্ধন রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ৭ দফা দাবি আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ : প্রধানমন্ত্রী এলপিজি অটোগ্যাস খাতে নীতিমালা সহায়তার দাবি হরমুজ ছাড়াই বিকল্প পথে তেল রপ্তানির সক্ষমতা গড়ছে আরব আমিরাত ট্রাম্পের শূন্য হাতে ফেরার পর এবার চীন সফরে পুতিন মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার ডায়মন্ড হারবারে শুভেন্দু, উচ্ছ্বসিত সমর্থকরা থাইল্যান্ড ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৮
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

৪০ দিনের যুদ্ধে ৬ বাংলাদেশি নিহত, অন্য দেশে কত?

অনলাইন ডেক্স / ৩৮ প্রকাশিত সময়:
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে হামলার পরপরই পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। তবে তাদের হামলার মূল লক্ষ্যবস্তু হিসেবে ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ও বেসামরিক স্থাপনা। ফলে গোটা মধ্যপ্রাচ্যসহ বিশ্ববাণিজ্যের ওপর তীব্র প্রভাব দেখা দিয়েছে।তবে যুদ্ধের ৪০তম দিনে এসে বুধবার দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান।

 

যুদ্ধে কোন দেশে কতজন নিহত

ইরান : যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে মোট তিন হাজার ৬৩৬ জন নিহত হয়েছে। আন্তর্জাতিক রেডক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, ইরানে নিহতের সংখ্যা ১ হাজার ৯০০ জন।

লেবানন : দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে এক হাজার ৫৩০ জন নিহত হয়েছে।

এর মধ্যে অন্তত ১২৯ শিশু রয়েছে।এ ছাড়া দক্ষিণ লেবাননে দুটি পৃথক ঘটনায় জাতিসংঘের তিনজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। তারা ইন্দোনেশিয়ার নাগরিক। লেবাননে নিহতের তালিকার আরো আছেন সাংবাদিক ও চিকিৎসাকর্মী।

ইরাক : যুদ্ধ শুরুর পর থেকে ইরাকে অন্তত ১১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েল : ইসরায়েলের অ্যাম্বুল্যান্স পরিষেবার তথ্য অনুযায়ী, ইরান ও লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে দেশটিতে মোট ২৩ জন নিহত হয়েছে। দক্ষিণ লেবাননে তাদের ১১ জন সেনা নিহত হয়েছেন বলেও জানায় ইসরায়েলি সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্র : যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ১৩ জন সেনা নিহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে দেশটির তিন শতাধিক লোক আহত হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত : দুজন সেনাসহ মোট ১৩ জন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

কাতার : কাতারের জলসীমায় গত ২২ মার্চ ‘নিয়মিত দায়িত্ব পালনের’ সময় যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছে।

কুয়েত : এখন পর্যন্ত সাতজন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বাংলাদেশ : প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত ৩ এপ্রিলের এই সংঘাতে বিভিন্ন দেশে থাকা অন্তত ছয়জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।

পশ্চিম তীর (ফিলিস্তিন) : ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ফিলিস্তিনের পশ্চিম তীরে চারজন ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন।

সিরিয়া : দেশটির দক্ষিণাঞ্চলের শহর সুয়েইদায় একটি ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে চারজন নিহত হয়।

বাহরাইন : ইরানের দুটি পৃথক হামলায় দুজন নিহত হয়েছে।

ওমান : দেশটির সোহর প্রদেশের একটি শিল্পাঞ্চলে ড্রোন হামলায় দুজন নিহত হয়েছে।

সৌদি আরব : দেশটির রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত আল-খারজ শহরের একটি আবাসিক এলাকায় দুজন নিহত হয়েছে।

ফ্রান্স : উত্তর ইরাকে ড্রোন হামলায় একজন ফরাসি সেনা নিহত হয়েছেন।


More News Of This Category