শিরোনামঃ
কাদিরাবাদ আলিম মাদরাসা অবসরের ৫ মাসেও প্রতিষ্ঠানের পাসওয়ার্ড দিচ্ছেন না সাবেক অধ্যক্ষ ঈদে মোটরসাইকেল কিনে না দেওয়ায় ফাঁস নিল স্কুলছাত্র লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ১২ নিহত দেশে ফিরতে সীমান্তে ‘অনুপ্রবেশকারীদের’ ভিড় বেলজিয়ামে স্কুল বাসে ট্রেনের ধাক্কা, বেশ কয়েকজন হতাহত ৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে ঃ রাসিক প্রশাসক ঝালকাঠির বিকনা স্টেডিয়ামে কোরবানির পশুর হাটে পর্যাপ্ত সরবরাহ, জোরদার নিরাপত্তা লালপুরের মোহরকয়া এলাকায় ‌”হিলফুল ফুযুল” সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ ঘরমুখো মানুষের ভিড়ে জমজমাট সিরাজগঞ্জের বাজার ও স্টেশন, জমে উঠেছে ঈদ কেনাকাটা ঈদ-উল-আযহায় জননিরাপত্তায় বিশেষ সতর্ক অবস্থানে র‍্যাব-৫
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

২০ এপ্রিল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেক্স / ৪২ প্রকাশিত সময়:
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

আগামী সোমবার (২০ এপ্রিল) বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরকালে তিনি বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি করপোরেশনসহ জেলার বেশকিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক সরকারি সফরসূচি থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সফরসূচি অনুযায়ী, ওইদিন সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বগুড়া জেলা পুলিশ লাইন্স হেলিপ্যাডে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।

এরপর বেলা পৌনে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন তিনি। বেলা ১১টায় তিনি আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন।
এরপর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম এবং বাঘবাড়ী নশিপুরস্থ চৌকিরদহ খালে খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তার।

দুপুরের পর প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটায় সময় কাটাবেন।বিকেলে বগুড়া সার্কিট হাউসে নামাজ ও বিরতি শেষে বিকেল ৪টায় তিনি ঢাকার উদ্দেশে বগুড়া ছাড়বেন। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের এই জনপদে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এটি একটি পূর্ণাঙ্গ সরকারি সফর ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সফরসঙ্গী হিসেবে থাকবেন।


More News Of This Category