শিরোনামঃ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

অনলাইন ডেক্স
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

টানা ১১ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে। দুই দেশে আমদানি রপ্তানি শুরু হওয়ায় শ্রমিকরা বন্দরে আসতে শুরু করেছেন।

রবিবার (২৯ মার্চ) সকালে ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়। আমদানি শুরুর সাথে সাথে বন্দরে এলাকায় কর্মচঞ্চলতা ফিরে আসছে।এবং ঈদের লম্বা ছুটি কাটিয়ে ব্যবসায়ীকরা বন্দরে আসতে শুরু করেছেন এবং বন্দরে লোড-আন লোড শুরু হয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে।

 

হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ‘পবিত্র ইদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ব্যবসায়ীদের সিদ্ধান্তে ১০ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রাখার হয়েছে। আজ সকাল থেকে দুই দেশের মাঝে আবারও আমদানি রপ্তানি শুরু হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।