শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অনলাইন ডেক্স / ৫৭ প্রকাশিত সময়:
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্ল।

রবিবার (৫ এপ্রিল) সচিবলায়ে মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতা আরো সম্প্রসারণ এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ফ্রান্স বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরো বিস্তৃত হবে। বিশেষ করে পল্লী উন্নয়ন, অবকাঠামো এবং গ্রামীণ যোগাযোগ উন্নয়ন খাতে অংশীদারি বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

মন্ত্রী আরো বলেন, দেশের অনগ্রসর জেলাসমূহের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে ফ্রান্স বাংলাদেশকে কার্যকর সহযোগিতা দিতে পারে। এ সময় তিনি অনগ্রসর অঞ্চলের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন চাহিদার বিষয় রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন।

এ সময় ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, ফ্রান্স এই সম্পর্ককে আরো সুদূরপ্রসারী করতে আগ্রহী এবং বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় অংশীদার হতে চায়। বিশেষ করে গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং নিরাপদ পানি সরবরাহ খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহা. শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রধানরা।


More News Of This Category