চট্টগ্রাম নগরে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩০ ছিনতাইকারীসহ ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) তাদের গ্রেপ্তার করে।পুলিশ জানায়, গত শুক্রবার দুপুর থেকে চট্টগ্রাম নগরে চলমান অপারেশন ‘এস-ড্রাইভ’ এর অংশ হিসেবে বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এসময় ছিনতাইকারী ৩০ জন, মাদক কারবারি ৩ জন, জুয়াড়ি ২ জন এবং কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।এলাকা থেকে এবং হালিশহর থানা এলাকা থেকে চার ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। ডবলমুরিং থানা এলাকা থেকে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করা হয়।সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশীদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




















আপনার মতামত লিখুন :