শিরোনামঃ

সিংগাইরে কৃষি জমির মাটিকাটা বন্ধে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
সিংগাইরে কৃষি জমির মাটিকাটা বন্ধে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বলধারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তিন মাটি ব্যবসায়ীকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মাটিকাটার কাজে ব্যবহৃত তিনটি এক্সকাভেটর (ভেকু) ও মাটি পরিবহনের একটি ট্রলি অকার্যকর করা হয়েছে।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।

 

 

এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন।

অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫(১) ধারায় তিনটি পৃথক মামলায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— চর নয়াবাড়ি গ্রামের ইউসুফ আলীর ছেলে আনোয়ার হোসেন (১ লাখ টাকা), মানিকদহ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে লুৎফর রহমান (১ লাখ টাকা) এবং নবগ্রাম গ্রামের মৃত রমজান আলীর ছেলে আব্দুর রহিম (৫০ হাজার টাকা)।

 

ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, ‘প্রশাসনের বিধিনিষেধ উপেক্ষা করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে আসছে অসাধু মাটি ব্যবসায়ীরা।

 

 

এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। জনস্বার্থে কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটিকাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।’

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।