শিরোনামঃ

সরকারি দলের সংসদীয় সভা বিকেলে, হতে পারে ১৩৩ অধ্যাদেশ নিয়ে আলোচনা

অনলাইন ডেক্স
সরকারি দলের সংসদীয় সভা বিকেলে, হতে পারে ১৩৩ অধ্যাদেশ নিয়ে আলোচনা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আজ বিকেলে জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভায় অনুষ্ঠিত হবে। এতে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হতে পারে। আজ বিকাল ৪টায় জাতীয় জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

এদিকে এসব অধ্যাদেশ নিয়ে আগামী ২ এপ্রিলের মধ্যে জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।আগামীকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হবে। সংসদের এই অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

 

এর আগে আজ আজ শনিবার বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয় কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

উপস্থিত আছেন বিরোধী দলীয় উপনেতা ডা. আবদুল্লাহ তাহেরসহ কমিটির ১১ সদস্য। মূলত সংসদ সদস্যদের আবাসন সমস্যাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধানে করণীয় ঠিক করতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

অন্যদিকে, ১৩ দিনের বিরতি শেষে আগামীকাল রবিবার বিকেল ৩টায় জাতীয় সংসদের মুলতবি অধিবেশন পুনরায় শুরু হবে। প্রথম অধিবেশন এপ্রিল মাসজুড়ে চলবে।

এতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা এবং অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।