শিরোনামঃ
আড়পাড়ায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় রাজশাহী পবা উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড এর শুভ উদ্বোধন করলেন তারেক রহমান বাঘায় সালিশি সিদ্ধান্ত অমান্য ও অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগী বাবর আলীর মানববন্ধন রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ৭ দফা দাবি আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ : প্রধানমন্ত্রী এলপিজি অটোগ্যাস খাতে নীতিমালা সহায়তার দাবি হরমুজ ছাড়াই বিকল্প পথে তেল রপ্তানির সক্ষমতা গড়ছে আরব আমিরাত ট্রাম্পের শূন্য হাতে ফেরার পর এবার চীন সফরে পুতিন মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার ডায়মন্ড হারবারে শুভেন্দু, উচ্ছ্বসিত সমর্থকরা থাইল্যান্ড ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৮
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ আলাউদ্দীন মন্ডল / ১১৮ প্রকাশিত সময়:
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

বাংলা নববর্ষ বরণ ১৪৩৩ ও রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় নগরীর লালনশাহ মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রাসিক প্রশাসক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ। এরপর অভিষেক উপলক্ষে রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক রেজওয়ানুল হুদা খান রুবেলসহ ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক মহোদয়।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বির্নিমাণে কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রী আমাকে রাজশাহী মহানগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। আমি প্রশাসক হিসেবে নয়, সেবক হিসেবে নগরবাসীর সেবা করে যাচ্ছি। রাজশাহী মহানগরীকে আরো সুন্দর, স্বাস্থ্যকর, তিলোত্তমা ও শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। এ কাজের আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

তিনি আরো বলেন, রাজশাহী থেকে অনেক শিল্পী জাতীয় পর্যায়ে সুনাম বয়ে এনেছেন। রাজশাহীর শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনকে আরো এগিয়ে নিতে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ সেলিম রেজা। সঞ্চালনায় করেন সংস্থার সাধারণ সম্পাদক রেজওয়ানুল হুদা খান রুবেল। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।


More News Of This Category