শিরোনামঃ
কাদিরাবাদ আলিম মাদরাসা অবসরের ৫ মাসেও প্রতিষ্ঠানের পাসওয়ার্ড দিচ্ছেন না সাবেক অধ্যক্ষ ঈদে মোটরসাইকেল কিনে না দেওয়ায় ফাঁস নিল স্কুলছাত্র লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ১২ নিহত দেশে ফিরতে সীমান্তে ‘অনুপ্রবেশকারীদের’ ভিড় বেলজিয়ামে স্কুল বাসে ট্রেনের ধাক্কা, বেশ কয়েকজন হতাহত ৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে ঃ রাসিক প্রশাসক ঝালকাঠির বিকনা স্টেডিয়ামে কোরবানির পশুর হাটে পর্যাপ্ত সরবরাহ, জোরদার নিরাপত্তা লালপুরের মোহরকয়া এলাকায় ‌”হিলফুল ফুযুল” সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ ঘরমুখো মানুষের ভিড়ে জমজমাট সিরাজগঞ্জের বাজার ও স্টেশন, জমে উঠেছে ঈদ কেনাকাটা ঈদ-উল-আযহায় জননিরাপত্তায় বিশেষ সতর্ক অবস্থানে র‍্যাব-৫
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাজশাহীবাসীকে  ঈদের শুভেচ্ছা জানালেন রাজশাহী – ৩ এমপি এড.শফিকুল হক মিলন

নিজস্ব প্রতিনিধি / ১৪৮ প্রকাশিত সময়:
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিএনপি গণমানুষের নেতা রাজশাহী ৩ পবা মোহনপুরের এমপি এড.শফিকুল হক মিলন

ঈদকে কেন্দ্র করে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং মানবিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা এক মাসের সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের সাধনার পর আসে। এই উৎসব কেবল আনন্দের নয়, বরং এটি মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক অনন্য উপলক্ষ।

রমজান মাস আমাদের সংযম, ধৈর্য ও মানবিকতার শিক্ষা দেয়। সেই শিক্ষাকে ধারণ করেই ঈদ উদযাপন করতে হবে। ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার মাঝে সমানভাবে ভাগাভাগি করা যায়। তিনি ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমান সমাজে পারস্পরিক সহনশীলতা ও সম্প্রীতির চর্চা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। ঈদুল ফিতর সেই মূল্যবোধগুলো পুনর্জাগরণের একটি বড় সুযোগ। আমরা যেন এই পবিত্র উৎসবকে ঘিরে হিংসা-বিদ্বেষ ভুলে ভালোবাসা ও মানবিকতার বন্ধনে আবদ্ধ হই। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের চারপাশে অনেক মানুষ আছেন, যারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত। তাদের মুখে হাসি ফোটানোই হোক আমাদের প্রকৃত আনন্দ।
দেশ ও জাতির কল্যাণ কামনা করে তিনি মহান আল্লাহর কাছে শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করেন।

ঈদের সকলের সাথে বিনয়ী আচরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন, কোন রকম বিবাদ/দলগত মারামারি করা থেকে বিরত থাকবেন, মাদক সেবন থেকে বিরত থাকবেন, মাদক প্রতিরোধে সামাজিকভাবে গুরুত্ব বাড়াবেন, দুর্ঘটনা প্রতিরোধে বেপরোয়া মোটরসাইকেল না চালিয়ে ট্রাফিক আইন মেনে সচেতনতার সহিত ভ্রমন করবেন, অগ্নিকান্ড/পুকুরে ডোবা বিষয়ে সর্তকতা অবলম্বন করবেন
পাশাপাশি নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান। শেষে তিনি রাজশাহীসহ দেশের সকল মুসলিম উম্মাহর প্রতি ঈদ মোবারক জানিয়ে সবার সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।


More News Of This Category