আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
রাজশাহী মহানগর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি শাহীন-এর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণসংযোগটি বাকিরা মোড় থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর প্যারামেডিকেলের পাশ দিয়ে লক্ষ্মীপুর কাঁচাবাজার হয়ে লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে বিএনপির রাজশাহী-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু-কে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। একই সঙ্গে রাজশাহীর উন্নয়নে তাকে সুযোগ দেওয়ার কথা বলেন।
গণসংযোগ কর্মসূচিতে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

















আপনার মতামত লিখুন :