শিরোনামঃ
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৭ দিন প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসক ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন  যমুনা সেতুর পূর্ব পাশে রডবোঝাই ট্রাক দুর্ঘটনায় ১৫ জন নিহত, আহত ৭*  ফরিদপুরে হাসপাতালের ভিতরে সাংবাদিককে পেটাল ঠিকাদারের লোক মাগুরায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৭ তরুণ-তরুণী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জাহাঙ্গীর আলম সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাজশাহীতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও চড়া দামে বিক্রি: এনএসআইয়ের অভিযানে আটক, জরিমানা

নিজস্ব প্রতিনিধি / ৫৩ প্রকাশিত সময়:
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

রাজশাহী মহানগরীতে ফিলিং স্টেশনের কিছু অসাধু কর্মচারীর সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ এবং তা উচ্চমূল্যে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আটক ব্যক্তি রাকিব হাসান। তিনি নগরের হোসনীগঞ্জ বেতপট্টি এলাকার বাসিন্দা এবং শাহজাহান আলীর ছেলে। জীবিকার জন্য তিনি আলুপট্টি এলাকার একটি বহুতল ভবনের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ওই ভবনের বেসমেন্টে পরিচালিত এক অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।
অভিযান পরিচালনার সময় ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে ছিলেন বোয়ালিয়া ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন। তিনি জানান, অভিযানে রাকিবের কাছ থেকে প্রায় ৪০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে। এ অপরাধে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা জ্বালানি তেল তাৎক্ষণিকভাবে বাজারমূল্যে বিক্রি করা হয়েছে এবং জরিমানার অর্থসহ পুরো অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, রাকিব দীর্ঘদিন ধরে ফিলিং স্টেশনের কয়েকজন কর্মচারীর সহযোগিতায় অতিরিক্ত পেট্রোল ও অকটেন সংগ্রহ করে আসছিলেন। পরে সেগুলো ভবনের বেসমেন্টে মজুদ করে বাইকারদের কাছে প্রতি লিটার ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি করতেন, যা নির্ধারিত মূল্যের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
এ বিষয়ে এনএসআইয়ের রাজশাহী মেট্রো কার্যালয়ের সদস্যরা আগে থেকেই নজরদারি চালাচ্ছিলেন। অভিযানের দিন সংস্থাটির একজন সদস্য সাধারণ ক্রেতা সেজে তেল কিনতে গেলে রাকিব বিক্রিতে সম্মতি দেন। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয় এবং তার মজুদকৃত জ্বালানি তেল জব্দ করা হয়।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ঘটনাস্থলে পাওয়া বোতল ও জারের পরিমাণ বিবেচনায় ধারণা করা হচ্ছে, সম্প্রতি রাকিব প্রায় ৫০০ লিটার জ্বালানি তেল এভাবে অবৈধভাবে বিক্রি করেছেন। জ্বালানির অবৈধ মজুদ, সরবরাহ ও অতিরিক্ত দামে বিক্রি প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।


More News Of This Category