শিরোনামঃ

রাজবাড়ীতে র‍্যাব-১০-এর অভিযানে চুরি মামলার প্রধান আসামি ও মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক গ্রেফতার

জেলা প্রতিনিধি
রাজবাড়ীতে র‍্যাব-১০-এর অভিযানে চুরি মামলার প্রধান আসামি ও মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক গ্রেফতার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজবাড়ীতে র‍্যাব-১০-এর অভিযানে চুরি মামলার প্রধান আসামি ও মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক গ্রেফতার

জেলা প্রতিনিধি ফরিদপুর

(র‍্যাব-১০)-এর অভিযানে চুরি মামলার প্রধান আসামি ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক মো. উজ্জল খান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
র‍্যাব-১০-এর ফরিদপুর সিপিসি-৩ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ শুক্রবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে রাজবাড়ী সদর উপজেলার নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত উজ্জল খান রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং মো. আদিল উদ্দিন খানের ছেলে।
র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানার মামলা নং-২৩, তারিখ ১৫ জানুয়ারি ২০২৬, পেনাল কোড ১৮৬০-এর ৪৬২/৩৮০ ধারায় দায়ের করা চুরি মামলার প্রধান আসামি হিসেবে অভিযোগ রয়েছে। এছাড়া রাজবাড়ী সদর থানার জিআর মামলা নং-২৭৬/২১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) ধারার টেবিল ১০(ক) অনুযায়ী এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিও ছিলেন তিনি।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি ২০২৬ ভোর আনুমানিক ৪টা ৪২ মিনিটে রামকান্তপুর এলাকার মো. সৌরভ মল্লিকের দোকানের তালা ভেঙে নগদ প্রায় ৩ লাখ টাকা এবং আনুমানিক ১ লাখ টাকার বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় উজ্জল খানকে প্রধান আসামি করা হয়।
র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।