শিরোনামঃ

মোহনপুর ও কেশরহাটে বিএনপি নেতৃবৃন্দের সাথে মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ ​

নিজস্ব প্রতিনিধি
মোহনপুর ও কেশরহাটে বিএনপি নেতৃবৃন্দের সাথে মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ ​
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আজ ২ সেপ্টেম্বর রোজ বুধবার রাজশাহী জেলার অধীনস্থ মোহনপুর উপজেলা ও কেশরহাট পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

​সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, কেশরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, মোহনপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ওসমান আলী এবং কেশরহাট পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল ইসলাম রেজা।
​এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ, মোহনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম এবং ১ নম্বর ধুরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।