শিরোনামঃ
বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো তারুণ্যের শালিখা। বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মোহনপুরে সাংবাদিকদের নিয়ে কটূক্তি, অভিযুক্তদের ১০ দিনের আল্টিমেটাম

দেশের প্রত্যয় অনলাইন নিউজ ডেস্ক / ১৬৭ প্রকাশিত সময়:
বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

রাজশাহীর মোহনপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে দুই ব্যক্তিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রাজশাহী জজ কোর্টের অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলমের মাধ্যমে এ লিগ্যাল নোটিশটি পাঠান মোহনপুর উপজেলার আতানারায়নপুর গ্রামের বাসিন্দা মোহনপুর প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আসগর আলী সাগর।

নোটিশে উল্লেখ করা হয়, গত ১৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখে অভিযুক্তরা তাদের টিকটক অ্যাকাউন্টে মোহনপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে ‘ছাপড়ী ও ভিক্ষা করে খাওয়া লাগবে’-এমন মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার ও ভাইরাল করেন। এতে মোহনপুরের সাংবাদিকসহ সারা দেশের সাংবাদিক সমাজের মানহানি হয়েছে বলে নোটিশে দাবি করা হয়।

লিগ্যাল নোটিশে বলা হয়, সাংবাদিকতা একটি মহান পেশা। এ ধরনের বক্তব্য অত্যন্ত নিন্দনীয় এবং কোটি টাকার মানহানির শামিল। এমতাবস্থায় অভিযুক্তদের আগামী ১০ দিনের মধ্যে মোহনপুরের সাংবাদিক মোঃ আসগর আলী সাগরসহ সারা দেশের সাংবাদিকদের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা প্রার্থনা না করলে অভিযুক্তদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য নোটিশের অনুলিপি আইনজীবীর কার্যালয়ে সংরক্ষিত রয়েছে বলে জানানো হয়।


More News Of This Category