শিরোনামঃ

মেঘনায় বড়শিতে ধরা পড়ল ১৭ কেজির বোয়াল

ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি  মো: হাবিব খানঁ 
মেঘনায় বড়শিতে ধরা পড়ল ১৭ কেজির বোয়াল
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঘেমনা নদীতে পেতে রাখা জেলের বড়শিতে ধরা পড়েছে ১৬ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বোয়াল মাছ। শুক্রবার (২০ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার চালতপাড় এলাকায় মাছটি ধরা পড়ে। জেলে আট শ টাকা কেজি দরে মাছটি বাজারে বিক্রি করেন।

 

স্থানীয় সাংবাদিক মিহির দেব জানান, শুক্রবার সকালে নাসিরনগর সদরের মৎস্য বাজারে প্রফুল্ল দাস নামে এক জেলে ১৬ কেজি ৭০০ গ্রামের একটি বোয়াল মাছ নিয়ে আসেন।

 

 

পরে বাজারে যমুনা মৎস্য আড়তে আট শ টাকা কেজি দরে মাছটি বিক্রি করা হয়।

তিনি জানান, নাসিরনগর উপজেলা হাওরবেষ্টিত। দেশীয় প্রজাতির মাছের জন্য এ উপজেলা বিখ্যাত। স্থানীয় চাহিদা মিটিয়ে এ এলাকার মাছ জেলা সদরসহ অন্যান্য এলাকায়ও যায়।

 

 

উপজেলার বিস্তীর্ণ হাওরের পাশাপাশি মেঘনা নদী থেকেও মাছ ধরেন জেলেরা।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।