শিরোনামঃ

মায়ানমারে পাচারকালে ১৭০০ বস্তা সিমেন্টসহ আটক ২০

অনলাইন ড্রেস
মায়ানমারে পাচারকালে ১৭০০ বস্তা সিমেন্টসহ আটক ২০
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে মায়ানমারে পাচারের সময় ১ হাজার ৭০০ বস্তা সিমেন্টসহ দুটি ইঞ্জিনচালিত বোট আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় বোট দুটিতে থাকা পাচারকারীচক্রের ২০ জন সদস্যকে আটক করা হয়।

 

 

মঙ্গলবার (২ জুন) সেন্ট মার্টিন লাইট হাউস থেকে ১৯ মাইল গভীরে বঙ্গোপসাগর থেকে তাদের আটক করা হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

আইএসপিআর জানায়, বঙ্গোপসাগরে টহল দেওয়ার সময় দুটি ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌবাহিনীর জাহাজ সেগুলোকে ধাওয়া করে। পরে ‘মা-২’ এবং ‘নিশান-২’ নামের বোট দুটিকে আটক করা হয়। বোট দুটিতে তল্লাশি চালিয়ে ‘মা-২’ থেকে ৯০০ বস্তা এবং ‘নিশান-২’ থেকে ৮০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।

 

 

একই সঙ্গে বোটে থাকা ২০ জন পাচারকারীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, বাংলাদেশে উৎপাদিত এই সিমেন্টগুলো অধিক মুনাফা লাভের আশায় অবৈধ উপায়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

 

নৌবাহিনী জানিয়েছে, অভিযান শেষে উদ্ধারকৃত সিমেন্ট ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।