শিরোনামঃ

মার্কিন দূতাবাসের সতর্কতা ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা

অনলাইন ড্রেস
মার্কিন দূতাবাসের সতর্কতা ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার জন্য আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

 

শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে এক সতর্কবার্তা দেওয়া হয়।

 

 

 

সতর্কবার্তায় দূতাবাস জানায়, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীদের অতীতের যেকোনো অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য সম্পর্কে অবগত থাকেন। তাই ভিসা সাক্ষাৎকারে আবেদনকারীদের সব প্রশ্নের উত্তর সঠিক ও সত্যভাবে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

 

 

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, কোনো তথ্য গোপন করা, বিভ্রান্তিকর তথ্য দেওয়া কিংবা জাল নথি উপস্থাপন করা হলে ভিসা আবেদন বাতিল হতে পারে। একই সঙ্গে এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর দীর্ঘমেয়াদি বা স্থায়ী নিষেধাজ্ঞাও আরোপ হতে পারে।

 

 

ভিসা আবেদনকারীদের উদ্দেশে দূতাবাসের বার্তা হলো–সাক্ষাৎকারে সত্য তথ্য দিন এবং কোনো তথ্য গোপন বা ভুলভাবে উ

পস্থাপন করবেন না।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।