শিরোনামঃ

মাগুরা শ্রীপুরে দুইটি অবৈধ অস্ত্র সহ এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব

নিজস্ব প্রতিনিধি খন্দকার  নজরুল ইসলাম মিলন
মাগুরা শ্রীপুরে দুইটি অবৈধ অস্ত্র সহ এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মাগুরা শ্রীপুরে দুইটি অবৈধ অস্ত্র সহ এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার খামারপড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে দুইটি ওয়ান শুটার গানসহ মোঃ আলম খা নামের এক যুবককে আটক করেছে র‍্যাব-৬।

র‍্যাব সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খামারপড়া বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন হিসেবে মোঃ আলম খাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি অবৈধ ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অস্ত্রগুলোর বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে জানিয়েছে র‍্যাব। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, তিনি অবৈধ অস্ত্র সংরক্ষণ বা সংশ্লিষ্ট কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব-৬।

এ বিষয়ে র‍্যাব আরও জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।