মহম্মদপুরের বেথুলিয়ায় দুই মাদকসেবী আটক, থানায় সোপর্দ
মাগুরার মোহাম্মদপুর উপজেলায় দুই মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শনিবার রাতে উপজেলার বেথুলিয়া সরদার মার্কেটের নিচ থেকে মাদক সেবনের সময় তাদের আটক করা হয়। পরে স্থানীয়রা তাদেরকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাদের আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে এক পিস ইয়াবা পাওয়া যায় বলে জানা গেছে।
আটককৃতরা হলেন—বেথুলিয়া গ্রামের ফারুকের ছেলে ইলিয়াছ এবং বিনোদপুর গ্রামের শরিফুলের ছেলে হাবিব।
এ বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, জনতা দুই মাদকসেবীকে এক পিস ইয়াবাসহ পুলিশের কাছে সোপর্দ করেছে। বর্তমানে তারা থানার হেফাজতে রয়েছে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :