শিরোনামঃ
বগুড়ায় নানা আয়োজনে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন রাজশাহীতে দুই মামলার একাধিক আসামিকে গ্রেফতার করেছে আরএমপি পুলিশ নদীর ঘাটই যাদের জীবন: সিরাজগঞ্জের মতিন সাহেবের নৌকার ঘাটে শ্রমজীবীদের জীবন-সংগ্রাম  চাটমোহরে বৃদ্ধের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ দাউদকান্দিতে ইউনিয়ন আ. লীগ সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ পিরোজপুরে শ্রমিক সংকট, পাকা ধান নিয়ে বেকায়দায় কৃষক রংপুরে ক্যাসিনো চক্রের আস্তানায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ গৌরীপুর উদ্বোধনের আগেই সংযোগ সড়কে ধস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক ঈদযাত্রায় নৌপথে নিরাপত্তায় কঠোর নজরদারিতে নৌ পুলিশ
বুধবার, ২০ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল

অনলাইন ডেস্ক / ৮৭ প্রকাশিত সময়:
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়লগ্নে প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিবদ্ধ নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৮ অক্টোবর যে প্রজ্ঞাপনমূলে ড. শেখ আব্দুর রশীদকে (পরিচিতি নং-১৫৩০) মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল, তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ এখন বাতিল করা হলো।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই আদেশটি আজই কার্যকর হয়েছে এবং সংশ্লিষ্ট সব দপ্তর ও বিভাগকে অনুলিপি পাঠিয়ে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ড. শেখ আব্দুর রশীদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়া হয়েছিল।


More News Of This Category