শিরোনামঃ
গত ২৪ ঘন্টায় চান্দিনা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতসহ গ্রেফতার-০৭ জন। মহম্মদপুরে ১১ পিস ইয়াবাসহ এক যুবক পুলিশের হাতে আটক দেশে শিশু নির্যাতন আশঙ্কাজনক হারে বাড়ছে, বিচার ত্বরান্বিত করার দাবি ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব অব্যাহত, আক্রান্ত ২ হাজার ৪২২; মৃত্যু ২১ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে প্রত্যয় তরুণ সংঘের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত মাগুরার শালিখায় ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস খুলনায় ট্রিপল মার্ডার : দায় স্বীকার করে সৎবাবার জবানবন্দি ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির বাধায় ব্যর্থ ১১ জনকে পুশ ইনের চেষ্টা
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মিছিল ও পথসভায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক / ১৪৪ প্রকাশিত সময়:
শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কেন্দ্রীয় কমিটির সদস‍্য আবু সাইদ চাঁদের পক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বাদ আসর মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়‍েল, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মুকুল, সাবেক সভাপতি রফিকুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক এনামুল হকের নেতৃত্বে মনিগ্রাম এলাকায় বিএনপির একটি বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মিছিল শুরুর পূর্ব মুহূর্তে আয়োজিত এই পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। পথসভায় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান কালু, শরিফুল ইসলাম রাহুল, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মজিবুর জুয়েল, মনিগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বাঘা উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুবেল বিশ্বাসসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতারা বক্তব্যে বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে রাজশাহী-৬ আসনে বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। বক্তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে রাজপথেই জনগণের দাবি আদায় করতে হবে। এ জন্য সকল নেতাকর্মীকে সংগঠিত ও ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সক্রিয় থাকার আহ্বান জানান তারা।

পথসভা শেষে মনিগ্রাম বাজার এলাকা থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হাজারো নেতাকর্মীর স্লোগান ও উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।


More News Of This Category