শিরোনামঃ
বগুড়ায় নানা আয়োজনে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন রাজশাহীতে দুই মামলার একাধিক আসামিকে গ্রেফতার করেছে আরএমপি পুলিশ নদীর ঘাটই যাদের জীবন: সিরাজগঞ্জের মতিন সাহেবের নৌকার ঘাটে শ্রমজীবীদের জীবন-সংগ্রাম  চাটমোহরে বৃদ্ধের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ দাউদকান্দিতে ইউনিয়ন আ. লীগ সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ পিরোজপুরে শ্রমিক সংকট, পাকা ধান নিয়ে বেকায়দায় কৃষক রংপুরে ক্যাসিনো চক্রের আস্তানায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ গৌরীপুর উদ্বোধনের আগেই সংযোগ সড়কে ধস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক ঈদযাত্রায় নৌপথে নিরাপত্তায় কঠোর নজরদারিতে নৌ পুলিশ
বুধবার, ২০ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ভারতের বিশ্বকাপ জয়কে ‘১৪০ কোটির মানুষের প্ল্যান’ বললেন গম্ভীর

অনলাইন ডেক্স / ১৫৩ প্রকাশিত সময়:
সোমবার, ৯ মার্চ, ২০২৬

 

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ জয়ের পর ভারতের সাফল্যকে ‘১৪০ কোটির মানুষের পরিকল্পনা’ বলে মন্তব্য করেছেন দলটির প্রধান কোচ গৌতম গম্ভীর। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে শিরোপা জয়ের পর এমন প্রতিক্রিয়া জানান তিনি।

সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতের দাপুটে পারফরম্যান্সে ফাইনালে মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা ধরে রাখে স্বাগতিকরা। এর মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ে ভারত।একই সঙ্গে এটি ছিল ভারতের তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গম্ভীর লিখেছেন, ‘এটা শুধু ঈশ্বরের পরিকল্পনা ছিল না, এটা ছিল ১৪০ কোটি ভারতীয়ের পরিকল্পনা। দলের প্রতিটি খেলোয়াড়ই বিশ্বচ্যাম্পিয়ন।’

কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই সাদা বলের ক্রিকেটে ভারতের ধারাবাহিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন গম্ভীর।

তার অধীনে ভারত জিতেছে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫, এশিয়া কাপ ২০২৫ এবং এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬।

 

ফাইনালে আগে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান তোলে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৫৯ রানে অলআউট হলে ৯৬ রানের বড় জয় নিয়ে শিরোপা ধরে রাখে ভারত।


More News Of This Category