শিরোনামঃ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে বড় পরিবর্তন

অনলাইন ডেক্স
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে বড় পরিবর্তন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ ও মাদরাসা) প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগে দীর্ঘদিনের প্রচলিত প্রথা ভেঙে যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। স্বচ্ছতা ও যোগ্যতার প্রতিফলন নিশ্চিতে এখন থেকে কেন্দ্রীয় পরীক্ষাভিত্তিক পদ্ধতিতে গুরুত্বপূর্ণ এসব পদে নিয়োগ দেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। রবিবার (৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।নতুন ব্যবস্থার আওতায় দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসায় বিদ্যমান শূন্য পদগুলোতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।নতুন এই নিয়োগ প্রক্রিয়া, পরীক্ষার ধরন ও বর্তমানে শূন্য থাকা ১২ হাজার ৯৫১টি পদের নিয়োগ কার্যক্রমের সার্বিক প্রস্তুতি তুলে ধরতে সংবাদ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে এনটিআরসিএ। আগামী ৭ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টায় এনটিআরসি চেয়ারম্যানের অফিস কক্ষে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।