ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পাওনা টাকার জন্য চাচি আয়েশা খাতুনকে (৪০) ছুরিকাঘাত করে হত্যা করেছে ভাতিজা তৌহিদ হোসেন (১৮)।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের স্বামীর নাম তারা মিয়া। তারা মিয়ার আপন ভাই লাল মিয়ার ছেলে তৌহিদ হোসেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে দুই শিশুর মাঝে ১০ টাকা পাওনা নিয়ে ঝগড়ার ঘটনা বড়দের ঝগড়ায় রূপ নেয়। কথা কাটাকাটির একপর্যায়ে নিহতের ভাসুরের ছেলে তোহিদ তাঁর হাতে থাকা ধারাল ছুরি দিয়ে চাচিকে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই চাচি মারা যায়।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, হত্যায় জড়িত অভিযুক্তকে আটক করা হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :