শিরোনামঃ

ফরিদপুরে ১০ দলীয় জোটের উদ্যোগে দাড়িপাল্লার পক্ষে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
ফরিদপুরে ১০ দলীয় জোটের উদ্যোগে দাড়িপাল্লার পক্ষে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফরিদপুরে ১০ দলীয় জোটের উদ্যোগে দাড়িপাল্লার পক্ষে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরে ১০ দলীয় জোটের উদ্যোগে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে একটি বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণমিছিলটি।

গণমিছিলে ১০ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় তারা দাড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং আগামী নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দাড়িপাল্লা প্রতীক জনগণের অধিকার, ন্যায় ও ইসলামী মূল্যবোধের প্রতীক। তারা অভিযোগ করে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে।

নেতারা আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলকে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফরিদপুরের সাধারণ মানুষ এই প্রতীকের মাধ্যমে পরিবর্তনের বার্তা দেবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

গণমিছিলে ১০ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।