শিরোনামঃ
গত ২৪ ঘন্টায় চান্দিনা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতসহ গ্রেফতার-০৭ জন। মহম্মদপুরে ১১ পিস ইয়াবাসহ এক যুবক পুলিশের হাতে আটক দেশে শিশু নির্যাতন আশঙ্কাজনক হারে বাড়ছে, বিচার ত্বরান্বিত করার দাবি ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব অব্যাহত, আক্রান্ত ২ হাজার ৪২২; মৃত্যু ২১ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে প্রত্যয় তরুণ সংঘের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত মাগুরার শালিখায় ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস খুলনায় ট্রিপল মার্ডার : দায় স্বীকার করে সৎবাবার জবানবন্দি ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির বাধায় ব্যর্থ ১১ জনকে পুশ ইনের চেষ্টা
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে বিতর্কিত পোস্ট, বিপদে নাসিম শাহ

অনলাইন ডেক্স / ১১৫ প্রকাশিত সময়:
শনিবার, ২৮ মার্চ, ২০২৬

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর মুছে ফেললেও পার পাচ্ছেন না ফাস্ট বোলার নাসিম শাহ।

কেন্দ্রীয় চুক্তির শর্তাবলি লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে নাসিমের বিরুদ্ধে। তাকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

৫২ বছর বয়সী মরিয়ম নেওয়াজ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে এবং বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ভাতিজি।

বিবৃতিতে পিসিবি জানিয়েছে, নাসিমকে কোনো শাস্তি দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত তার জবাব পাওয়ার পর নেওয়া হবে।
গত পরশু (২৬ মার্চ) পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচের আগে মরিয়মকে নিয়ে এক্সে বিদ্রুপপূর্ণ পোস্ট করেছিলেন ২৩ বছর বয়সী পেসার নাসিম শাহ।

হরমুজ প্রণালি বন্ধ থাকা এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বের অনেক দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি গত সপ্তাহে ঘোষণা করেছিলেন যে, পাকিস্তানের জ্বালানি সাশ্রয়ের প্রয়োজনে পিএসএল দর্শকহীন মাঠে অনুষ্ঠিত হবে।

তবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। মরিয়মকে দেখা গেছে বেশ কয়েকটি গাড়িসংবলিত একটি নিরাপত্তা দল নিয়ে স্টেডিয়ামে পৌঁছাতে। লাহোর কালান্দার্স এবং হায়দরাবাদ কিংসমেনের ক্রিকেটারদেরসহ বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতে দেখা গেছে তাকে। সেসব ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

পিসিবি মিডিয়ার এক্স অ্যাকাউন্ট থেকে সেসব ছবির একটি শেয়ার করে নাসিম লেখেন, ‘তাকে (মরিয়ম নেওয়াজকে) কেন লর্ডসের রানির মতো করে সম্মান দেওয়া হচ্ছে?’

কয়েক মিনিট পরই সেই পোস্ট সরিয়ে ফেলা হয় এবং

দ্রুতই আরেকটি পোস্টে বলা হয় যে, নাসিমের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল এবং তা পুনরুদ্ধার করা হয়েছে।

তবে পিসিবি নাসিমের সেই দাবি আমলে নেয়নি। বোর্ড তাদের বিবৃতিতে জানিয়েছে, নাসিম তার কেন্দ্রীয় চুক্তির শর্তাবলির পাশাপাশি মিডিয়া নীতি ও প্রবিধানও লঙ্ঘন করেছেন।

সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের যেকোনো রাজনৈতিক মতপ্রকাশ দমনে কঠোর অবস্থান নিয়েছে পিসিবি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের সমর্থনে একটি স্লোগান প্রদর্শনের কারণে কয়েক মাস আগে অলরাউন্ডার আমের জামালকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছিল।ইমরান খান বর্তমানে কারাবন্দি।

 

নাসিম এবারের পিএসএলে নবাগত দল রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে খেলছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পিন্ডিজের দেওয়া ২১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ ওভারে বিনা উইকেটে ৭৫ রান করেছে পেশাওয়ার জালমি। নাসিম ১ ওভার বোলিং করে ৭ রান দিয়েছেন।


More News Of This Category