শিরোনামঃ

পূর্বাচলে দুবাই প্রবাসীদের গাড়িতে ডাকাতি, গ্রেপ্তার ৩

অনলাইন ড্রেস
পূর্বাচলে দুবাই প্রবাসীদের গাড়িতে ডাকাতি, গ্রেপ্তার ৩
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

পূর্বাচলে দুবাই প্রবাসীদের গাড়িতে ডাকাতি, গ্রেপ্তার ৩

 

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে দুই দুবাই প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তাদের কাছ থেকে ১৮ ভরি সোনা, পাঁচটি মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবসহ প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুট করা হয়।

 

 

৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে প্রবাসীদের বহনকারী প্রাইভেট কারের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লুট হওয়া সাড়ে আট ভরি সোনাসহ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (৪ নভেম্বর) ভোররাতে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের সমু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

‎গ্রেপ্তারকৃতরা হলেন—রূপগঞ্জের চরপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে প্রাইভেট কার চালক শাহীন, তার ভাই সোহেল এবং একই এলাকার আমজাদের ছেলে আইয়ুব।

 

 

ভুক্তভোগী দুবাইপ্রবাসী জামাল হোসেন জানান, রাত দেড়টার দিকে তিনি ও তার বন্ধু সোহেল দুবাই থেকে ঢাকার বিমানবন্দরে পৌঁছান। পরে পূর্বপরিচিত চালক শাহীনের প্রাইভেট কারে করে কাঞ্চনের উদ্দেশে রওনা হন। রাত আড়াইটার দিকে সমু মার্কেট এলাকায় পৌঁছালে কৌশলে আরেকটি প্রাইভেট কার দিয়ে তাদের গাড়ির গতিরোধ করা হয়।

 

‎পরে কয়েকজন ডাকাত তাদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে এবং মুখে টেপ লাগিয়ে এশিয়ান হাইওয়ের বাণিজ্য মেলা এলাকায় ফেলে রেখে মালামাল লুট করে পালিয়ে যায়।

 

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার এবং লুট হওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করেছে। বাকি মালামাল উদ্ধার ও জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

‎এ ঘটনায় রূ

পগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।