পিয়ারপুরে গভীর রাতে দুষ্কৃতকারীর হানা: নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

জেলা প্রতিনিধি ফরিদপুর
পিয়ারপুরে গভীর রাতে দুষ্কৃতকারীর হানা: নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পিয়ারপুরে গভীর রাতে দুষ্কৃতকারীর হানা: নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

 

ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের পিয়ারপুর এলাকায় গভীর রাতে এক বাড়িতে দুষ্কৃতকারীর হানার ঘটনা ঘটেছে। এ সময় দুষ্কৃতকারীরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে পিয়ারপুর এলাকার বাসিন্দা ঔষধ ব্যবসায়ী বরুন ঘোষ ও তার ছোট ভাই বেসরকারি ব্যাংক কর্মকর্তা শান্ত ঘোষের বাড়িতে ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী দরজা ভেঙে প্রবেশ করে।
ভুক্তভোগীরা জানান, প্রথমে দুষ্কৃতকারীরা বরুন ঘোষের ঘরে প্রবেশ করে তাকে কাপড় দিয়ে হাত বেঁধে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি ভেঙে নগদ ৩০ হাজার টাকা, মানিব্যাগে থাকা ১৪ হাজার টাকা এবং আনুমানিক ৬ থেকে ৭ ভরি স্বর্ণালংকার লুট করে। পরে তারা শান্ত ঘোষের কক্ষে প্রবেশ করে তাকে ও তার স্ত্রী তিথি ঘোষকে অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা এবং আরও ৬ থেকে ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
দুষ্কৃতকারীরা যাওয়ার সময় বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই থানায় খবর না দিয়ে ভুক্তভোগীরা পরদিন সকাল সাড়ে ৯টার দিকে পুলিশকে বিষয়টি অবহিত করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।