শিরোনামঃ
আড়পাড়ায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় রাজশাহী পবা উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড এর শুভ উদ্বোধন করলেন তারেক রহমান বাঘায় সালিশি সিদ্ধান্ত অমান্য ও অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগী বাবর আলীর মানববন্ধন রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ৭ দফা দাবি আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ : প্রধানমন্ত্রী এলপিজি অটোগ্যাস খাতে নীতিমালা সহায়তার দাবি হরমুজ ছাড়াই বিকল্প পথে তেল রপ্তানির সক্ষমতা গড়ছে আরব আমিরাত ট্রাম্পের শূন্য হাতে ফেরার পর এবার চীন সফরে পুতিন মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার ডায়মন্ড হারবারে শুভেন্দু, উচ্ছ্বসিত সমর্থকরা থাইল্যান্ড ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৮
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব : নায়াব ইউসুফ

অনলাইন ডেস্ক / ৮৬ প্রকাশিত সময়:
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী চৌধুরী নায়াব আহমেদ ইউসুফ বলেছেন, নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলব। ভোটাধিকার পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে তিনি নির্বাচনী মাঠে ধারাবাহিকভাবে সভা-সমাবেশ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে জেলা সদরের আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নায়াব ইউসুফ এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার।

নায়াব ইউসুফ বলেন, ‘দেড় শ বছরের বেশি সময় ধরে আমার পরিবার ফরিদপুরে নেতৃত্ব দিয়ে আসছে। আমরা কখনো ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য রাজনীতি করেছি।’

তিনি বলেন, ‘দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে হলে আগে জনপ্রতিনিধিকে সৎ ও দায়বদ্ধ হতে হবে। আমি আপনাদের সেই দায়বদ্ধ নেতৃত্ব দিতে চাই।


ধর্মভিত্তিক রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, ‘ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানো বন্ধ করতে হবে। ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায়।’

ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ১৬ বছর ধরে জনগণ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এখন সুযোগ এসেছে।

এই সুযোগ নষ্ট হলে দেশ আবার দীর্ঘদিন অন্ধকারে নিমজ্জিত হবে।’
নারী ভোটারদের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মা-বোনদের বলছি—সতর্কতার সঙ্গে ভোট দিন, বিভ্রান্ত হবেন না।’

নির্বাচনী প্রচারণার শেষ দিনগুলোতে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়ে নায়াব ইউসুফ বলেন, ‘১২ তারিখ পর্যন্ত আপনারা আমার জন্য কাজ করুন। ইনশাআল্লাহ নির্বাচিত হলে পরবর্তী পাঁচ বছর আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।’

পরে বিকেলে তিনি শহরের সিংপাড়া ও ঝিলটুলী এলাকায় পৃথক নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেন।


More News Of This Category