নির্বাচনী মাঠের ভুল-বোঝাবুঝি যেন প্রতিহিংসায় রূপ না নেয় : তারেক রহমান

অনলাইন ডেস্ক
নির্বাচনী মাঠের ভুল-বোঝাবুঝি যেন প্রতিহিংসায় রূপ না নেয় : তারেক রহমান
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নির্বাচনের মাঠের ভুল-বোঝাবুঝি যেন প্রতিহিংসায় রূপ না নেয়—এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ‘নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা একদল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। এ ধরনের বিরোধ যেন প্রতিশোধ প্রতিহিংসায় রূপ না নেয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই।’

আজ শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘এ বিজয় বাংলাদেশের গণতন্ত্রের বিজয়। এই বিজয় জনগণ ও যারা গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছে, তাদের জন্য। আজ থেকে আমরা মুক্ত। আজ থেকে স্বাধীনতা ও মানুষের অধিকার সংরক্ষিত হলো।

’
বিএনপির চেয়ারম্যান বলেন, ‘একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্নমতের সবার সহযোগিতা আশা করছি। বিশ্বের সব গণতান্ত্রিক শক্তি, প্রবাসী বাংলাদেশি এবং দেশের স্বাধীনতাপ্রিয় জনগণের প্রতি আবারও বিজয়ের অভিনন্দন এবং ধন্যবাদ।’

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।