শিরোনামঃ

নাটোরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫


নাটোরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নাটোরের লালপুরে বালুবোঝাই ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। গুরুতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ লালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—লালপুর উপজেলার ছোটবাদকয়া গ্রামের জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫৫) ও সেকেন আলীর ছেলে মনির হোসেন (২৭)।

 

লালপুর থানার ওসি মজিবর রহমান জানান, সকালে হঠাৎ যাত্রীবাহী ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ভিন্ন লেনে চলে গেলে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটি একটি দোকানে ঢুকে পড়ে। মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।