শিরোনামঃ

ধান মাড়াই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

অনলাইন ড্রেস
ধান মাড়াই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঝিনাইদহ সদর উপজেলায় বিদ্যুৎচালিত মেশিনে ধান মাড়াই ও ওড়ানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (১৮ মে) সকাল ৭টার দিকে উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

 

 

নিহতরা হলেন গাগান্না গ্রামের মুজিবুর রহমান (মজিবর খাঁ) ও তার স্ত্রী মোমেনা খাতুন।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ভোরে নিজবাড়ির আঙিনায় বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করে ধান ওড়ানোর (পরিষ্কার করার) প্রস্তুতি নিচ্ছিলেন মুজিবুর রহমান। এ সময় অসাবধানতাবশত ফ্যানের বৈদ্যুতিক সংযোগের তার থেকে পুরো শরীর বিদ্যুতায়িত হয়ে পড়ে। একপর্যায়ে তাকে বাঁচাতে স্ত্রী মোমেনা খাতুন এগিয়ে এলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন।

 

 

পরে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী উভয়ের মৃত্যু হয়। একসঙ্গে দম্পতির এমন করুণ মৃত্যুতে পরিবার ও গোটা গাগান্না গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।’

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।