শিরোনামঃ
জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা ও স্বপ্ন বাস্তবায়নের কারিগর: এমপি মিলন রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে : ভূমিমন্ত্রী ভাঙ্গা ভিজিএফের চাল বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ২০২৬ সালের মতো কঠিন নির্বাচন কখনো হয়নি নারী প্রশিক্ষণার্থীদের উত্ত্যক্ত করায় এনসিপি নেতাকে জুতাপেটা, দল থেকে অব্যাহতি বিয়ের নৌকা ডুবে নিখোঁজ সেই শিশুর মরদেহ উদ্ধার দেশ গঠনে নাগরিকদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর শাহজালালের নতুন এটিসি টাওয়ার তিন মাসে আয় ১৯৯ কোটি ২৮ লাখ ঝালকাঠিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দুর্গাপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপির ৪ নেতা-কর্মী স্থায়ী বহিষ্কার
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

দেশে ফেরা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেক্স / ৪৩ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, কর্ম হারিয়ে দেশে ফিরে আসা প্রবাসীদের জন্য নতুন কর্মসংস্থানের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে আসা নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের সময় তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘শাহ আলমের মরদেহ কুমিল্লায় নিয়ে যেতে এবং দাফনের জন্য খরচ দেবে সরকার। তার পরিবারের পাশে সরকার রয়েছে।ভবিষ্যতে কোনো সমস্যা হলে সেটাও দেখা হবে।’

 

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ চায় এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক এবং বিশ্বে যে সমস্যা তৈরি হয়েছে ডিপ্লোমেসির মাধ্যমে সে সমস্যার সমাধান হোক।’

কিরগিস্তানে আটকে পড়া শিক্ষার্থীদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আটকে পড়া শিক্ষার্থীদের নিরাপদে ফেরত আনার বিষয়ে আলোচনা চলছে।’

তিনি বলেন, ‘যুদ্ধের কারণে যারা মারা যাচ্ছেন, তাদের মরদেহ পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকার সচেষ্ট রয়েছে।

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে যেসব বাংলাদেশি প্রবাসী আটকে পড়েছে তাদের ভিসা সংক্রান্ত জটিলতাসহ অন্যান্য সমস্যা বাংলাদেশ সরকার দেখছে। ওইসব দেশে যারা কর্মরত রয়েছেন তারা যেন আবার ফেরত যেতে পারে, তাদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টিও আমরা দেখছি।’ 

প্রত্যাগত শ্রমিকদের পুনর্বাসন ও নতুন কর্মসংস্থানের বিষয়ে শামা ওবায়েদ বলেন, ‘ক্ষমতাসীন বিএনপির ম্যানুফেস্টোতেই রয়েছে, আরো বেশি কর্মসংস্থান তৈরি করা। যারা কর্ম হারিয়ে বাংলাদেশে ফেরত আসছেন, তাদের পুনর্বাসনের বিষয়ে চেষ্টা করছি।

এ ছাড়া যারা ফেরত যেত চায়, তাদের বিষয়েও কিন্তু আমরা সচেষ্ট রয়েছি। বিদেশে নতুন নতুন কর্মসংস্থান কিভাবে তৈরি করা যায়, সে বিষয়ে কাজ করছি।’সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরার দিব্বা এলাকায় গত ১ এপ্রিল ক্ষেপণাস্ত্রের সৃষ্ট ধ্বংসাবশেষের আঘাতে নিহত হন কুমিল্লার বাসিন্দা শাহ আলম। মধ্যপ্রাচ্য সংঘাতে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন। দেশে ফিরেছে ৫ জনের মরদেহ।একটি মরদেহের অবস্থা করুণ থাকায় সেখানেই দাফন করা হয়েছে, অন্যটি আনার প্রক্রিয়া চলছে।


More News Of This Category