শিরোনামঃ
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৭ দিন প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসক ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন  যমুনা সেতুর পূর্ব পাশে রডবোঝাই ট্রাক দুর্ঘটনায় ১৫ জন নিহত, আহত ৭*  ফরিদপুরে হাসপাতালের ভিতরে সাংবাদিককে পেটাল ঠিকাদারের লোক মাগুরায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৭ তরুণ-তরুণী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জাহাঙ্গীর আলম সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

তোমায় মনে থাকবে আজীবন’, রাহুলের স্মরণে জয়া আহসান

অনলাইন ডেক্স / ৫০ প্রকাশিত সময়:
সোমবার, ৩০ মার্চ, ২০২৬

একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তার আকস্মিক প্রয়াণে নেমে এসেছে গভীর শোক। এই শোকের আবহে বিজয়গড়ে রাহুলের বাসায় একে একে উপস্থিত হচ্ছেন তার সহকর্মী ও পরিচিতজনরা।

অভিনেতার প্রয়াণে তাকে স্মরণ করে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

 

সেই পোস্টে  রাহুলকে ‘এক অপরিসীম মগ্ন মানুষ’ ও ‘অনন্য শিল্পী’ হিসেবে উল্লেখ করেন জয়া আহসান। তিনি লেখেন, ‘রাহুল অরুণোদয় ব্যানার্জি এক অপরিসীম মগ্ন মানুষ, চির নিদ্রায় এক অনন্য শিল্পী। এ যেন ভাবতেই পারা যায় না….।’

জয়া জানান, ‘ঝরা পালক’ সিনেমার সময় রাহুলের সঙ্গে তার প্রথম ও শেষ কাজের অভিজ্ঞতা হয়েছিল।সেই সময় রাহুল কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করছিলেন। চেহারায় পুরো মিল না থাকলেও তার অভিনয়ে কবির অনুভব ও গভীরতা স্পষ্ট হয়ে উঠেছিল বলে মনে করেন তিনি।

 

অভিনেত্রী লেখেন, ‘কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করছিলেন অরুণোদয়; চেহারায় হয়তো মিল নেই, তবু যখন তার সঙ্গে অভিনয় করলাম, মনে হলো জীবনানন্দের কবিতার এক নির্বিঘ্ন স্রোত তার অন্তরে প্রবাহিত; সেই পরিচয় থেকেই শিল্পী হিসেবে তার গভীরতা আমায় মুগ্ধ করেছে; অভিনয়ে, কথায়, আদর্শে এবং লেখনীতে যে অরুণোদয় নির্মেদ, মায়াময়, স্পষ্ট এবং চিরন্তন; আজ সেই অরুণোদয়কে মনে করে যেতে চাই প্রতি মুহূর্ত।’

অভিনেতার সাবেক স্ত্রী অভিনেত্রী প্রিয়াংকার উদ্দেশে তিনি লেখেন, ‘প্রিয়াংকা, তুমি লড়াই এর সমনাম, আজকের এই ঝড়ঝাপটার দিনে সামলে থেকো, আগলে রেখো সহজকে।

’ 

সবশেষে প্রয়াত এই অভিনেতাকে স্মরণ করে জয়া লেখেন, ‘অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন।’


More News Of This Category