শিরোনামঃ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন  যমুনা সেতুর পূর্ব পাশে রডবোঝাই ট্রাক দুর্ঘটনায় ১৫ জন নিহত, আহত ৭*  ফরিদপুরে হাসপাতালের ভিতরে সাংবাদিককে পেটাল ঠিকাদারের লোক মাগুরায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৭ তরুণ-তরুণী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জাহাঙ্গীর আলম সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

তেলের দাম নিয়ে গুজব ছড়ানোয় চাহিদা বেড়ে গেছে : জ্বালানিমন্ত্রী

অনলাইন ডেক্স / ১২৬ প্রকাশিত সময়:
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে জ্বালানি তেলের বাজারে সরবরাহ ও দাম নিয়ে দেশে বেশ কিছু গুজব ছড়িয়েছে পড়েছে। সে কারণে দেশের বাজারে হঠাৎ করেই জ্বালানি তেলের চাহিদা বেড়ে গেছে। তাই তেল নিয়ে অহেতুক আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর আসাদ গেট এলাকায় পেট্রল পাম্প পরিদর্শনের সময় তিনি এ আহ্বান জানান।জ্বালানিমন্ত্রী বলেন, কেউ অতিরিক্ত তেল ক্রয় ও মজুদ করবেন না। অস্থির হওয়ার কোনো কারণ নেই। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। সরকার পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে।

তিনি বলেন, তেল নিয়ে অহেতুক আতঙ্ক ছড়াবেন না। চালকরা কেউ বাড়তি তেল মজুদ করবেন না।

এদিকে জ্বালানি তেল নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে দৈনিক পরিমাণ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এখন থেকে মোটরসাইকেল সর্বোচ্চ ২ লিটার, প্রাইভেট কার সর্বোচ্চ ১০ লিটার ও জিপ-মাইক্রোবাস সর্বোচ্চ ২৫ লিটার পেট্রল বা অকটেন এবং পিকআপ-লোকাল বাস সর্বোচ্চ ৮০ লিটার ও দূরপাল্লার বাস-ট্রাক-কাভার্ড ভ্যান-কন্টেইনার ট্রাক সর্বোচ্চ ২২০ লিটার ডিজেল কিনতে পারবে।


More News Of This Category