মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে একমত রাজনৈতিক দলগুলো-আলী রীয়াজ

অনলাইন ডেস্ক / ৮৭ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) গণভোটের প্রচারে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, চব্বিশে গণতন্ত্রের মুক্তি কারও দানে নয়, আমাদের সন্তানের রক্তের বিনিময়ে এসেছে। তাদের প্রতি দায় থেকেই এই সনদ বাস্তবায়ন করতে হবে।

আর বিচার বিভাগ স্বাধীন না হলে সঙ্গত কারণে বিভিন্নভাবে বিচার ব্যবস্থা প্রভাবিত হওয়ার আশঙ্কা থেকে যায়।
তিনি আরো বলেন, শুধুমাত্র ধর্মীয় বিবেচনায় নয়, প্রত্যক ধর্ম ও ধর্মের মানুষকে আলাদাভাবে সুরক্ষা দিতে হবে সংবিধানের মাধ্যমে। জুলাই সনদ তৈরি করা হয়েছে মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য। বিদ্যমান সংবিধান থাকলে যে কেউ আবারো ফ্যাসিস্ট হতে পারে।

তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের পক্ষে অর্থাৎ ‘হ্যা’ ভোটকে জয়ী করতে হবে।
এ সময় গণভোট নিয়ে একটি পক্ষ অপপ্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি। মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


More News Of This Category