শিরোনামঃ

ডিসি সম্মেলনের তারিখ জানিয়ে সচিবদের চিঠি

অনলাইন ডেক্স
ডিসি সম্মেলনের তারিখ জানিয়ে সচিবদের চিঠি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

আগামী ৩-৬ মে চলতি বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠানের জন্য সব সচিবকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (৯ মার্চ) জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর পূর্বপ্রস্তুতি নিতে এ চিঠি পাঠানো হয়।

এতে বলা হয়, আগামী ৩-৬ মে মেয়াদে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ৩ মে সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করতে সম্মতি দিয়েছেন।

চিঠিতে আরো বলা হয়, জেলা প্রশাসক সম্মেলন চলাকালে মন্ত্রণালয়/বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব/সচিবরা বিভিন্ন অধিবেশনে উপস্থিত থেকে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মূল্যবান উপদেশ ও দিকনির্দেশনা দেবেন। প্রধানমন্ত্রী অনুমোদিত কর্মসূচি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/কার্যালয় সম্পর্কিত অধিবেশনগুলো অনুষ্ঠিত হবে।

এ অবস্থায় জেলা প্রশাসক সম্মেলন ২০২৬ (৩-৬ মে) কার্যকর করার লক্ষ্যে পূর্বপ্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।