শিরোনামঃ
গত ২৪ ঘন্টায় চান্দিনা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতসহ গ্রেফতার-০৭ জন। মহম্মদপুরে ১১ পিস ইয়াবাসহ এক যুবক পুলিশের হাতে আটক দেশে শিশু নির্যাতন আশঙ্কাজনক হারে বাড়ছে, বিচার ত্বরান্বিত করার দাবি ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব অব্যাহত, আক্রান্ত ২ হাজার ৪২২; মৃত্যু ২১ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে প্রত্যয় তরুণ সংঘের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত মাগুরার শালিখায় ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস খুলনায় ট্রিপল মার্ডার : দায় স্বীকার করে সৎবাবার জবানবন্দি ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির বাধায় ব্যর্থ ১১ জনকে পুশ ইনের চেষ্টা
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জামায়াতের কথা ও কাজে মিল নেই : চরমোনাই পীর

অনলাইন ডেস্ক / ৮৮ প্রকাশিত সময়:
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘দেশে ইসলামী লেবাসধারী একটি দল আছে। দলটির নাম জামায়াতে ইসলামী। ইসলামের কথা বলা এই দলটির মাঝে প্রকৃত কোনো ইসলাম নেই। সবচেয়ে বড় কথা, জামায়াতের কথা ও কাজে কোনো মিল নেই।


সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবস্থিত সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের কঠোর সমালোচনা করে রেজাউল করীম বলেন, ‘এরা ইসলামের লেবাস পরে ইসলামের দোহাই দেন ঠিকই, কিন্তু তারা কখনো প্রকৃত ইসলামী দল নয়। বরং স্বার্থের জন্য ভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়ন করতেও এরা একাগ্রচিত্তে কাজ করছে।’

চরমোনাই পীর বলেন, ‘আমরা কিন্তু একা নই, আমাদের সঙ্গে দেশের জনগণ আছে।

দেশবাসীর দোয়ায় আমরা এককভাবে ২৭৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি।’
রেজাউল করীম বলেন, ‘বিগত সরকারগুলোর মতো জেল-জুলুম, অন্যায়-অত্যাচার, দুর্নীতি-অপশাসন, বিদেশে টাকা পাচার বন্ধ করতে হলে দেশে ইসলামী শাসন কায়েম করতে হবে। শরিয়াহ আইনের মাধ্যমে আমাদের দেশে শাসনব্যবস্থা চালু করতে হবে। কারণ ৯২ শতাংশ মুসলমানের এই দেশে ইসলামী হুকুমত ছাড়া কখনোই শান্তি সম্ভব নয়।


জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নবীনগর উপজেলা শাখা সভাপতি মাওলানা জসিমউদ্দিন সরকার। এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব আহম্মদ আব্দুল্লাহ ইউসুফ, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান, মাওলানা হাবিবুর রহমান মির্জা, মাওলানা আব্দুল মতিন প্রমুখ


More News Of This Category