শিরোনামঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহম্মদপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত আদ্-দ্বীনের ঘটনায় আরো সময় পেল তদন্ত কমিটি, পূর্ণাঙ্গ প্রতিবেদন ৩ জুন ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে ভারতীয় হাইকমিশনের ফেসবুক পোস্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু গ্রামে ফিরে অসহায় মানুষের পাশে চিকিৎসক দম্পতি তৈমুর-রেজওয়ানা ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে আহত, স্বামী গ্রেপ্তার পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জাতিসংঘের সভাপতি পদে কূটনীতিকদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেক্স / ১২৮ প্রকাশিত সময়:
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতি সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতারে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের সব স্তরে দুর্নীতি মোকাবেলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে ইফতার অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক প্রতিনিধিরা অংশ নেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা একসঙ্গে ইফতার করেন এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর টেবিলে তার ডান পাশে স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং বাম পাশে মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন।

অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।


More News Of This Category