শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ছাদে ট্রেন ভ্রমণ : ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে যুবক নিহত

রাজবাড়ী জেলা প্রতিনিধি / ৯২ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

ট্রেনের ছাদে ভ্রমণের সময় রাজবাড়ী কালুখালীর কালিকাপুরে রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে এক অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী লোকাল (শাটল) ট্রেনটি কালিকাপুর রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা ওই যুবক ব্রিজে ধাক্কা খেয়ে ট্রেনের ওপরই পড়ে যায়। পরে ট্রেনটি কালুখালী রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে ট্রেনে থাকা রেলওয়ে পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় তাকে মৃত অবস্থায় ট্রেনের ছাদ থেকে নামানো হয়।

 

 

 

কালুখালী জংশন স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রতন সেন জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশ করার পর ছাদের ওপর একটি মরদেহ দেখতে পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করে স্টেশনে রাখা হয় এবং বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানায় জানানো হয়েছে।

 

রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) লিটন জানান, ট্রেনটির ছাদে থাকা এক যুবক কালিকাপুর রেল ব্রিজে ধাক্কা লেগে আহত হয়। পরে ট্রেনটি কালুখালী স্টেশনে আসলে রেল পুলিশ যুবকের মরদেহ পায়।


More News Of This Category