শিরোনামঃ

চুনারুঘাটে লাইসেন্স না থাকায় ৭ করাতকল সিলগালা

অনলাইন ড্রেস
চুনারুঘাটে লাইসেন্স না থাকায় ৭ করাতকল সিলগালা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। অভিযানে উপজেলার এক ইউনিয়নেই ৭ করাতকলের কোনো কাগজপত্র না থাকায় সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।

 

 

এসময় জব্দ করা হয় সংরক্ষিত বনের কাঠসহ করাতকলের বিভিন্ন যন্ত্রাংশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চুনারুঘাটের শানখলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার ও সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন।

 

বন বিভাগ জানায়, চুনারুঘাট উপজেলা একটি পাহাড়ি অঞ্চল।

 

 

যে কারণে এ অঞ্চলকে ঘিরে গড়ে উঠেছে বহু অবৈধ করাতকল। অবৈধ করাতকল বন্ধে অভিযান চালায় বন বিভাগ, সহযোগিতা করে উপজেলা প্রশাসন।

হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন জানান, লাইসেন্সবিহীন ৭টি করাতকল সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ করাতকল পরিচালনাকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশনা

দেওয়া হয়।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।