শিরোনামঃ
ছাতকে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি, প্রজ্ঞাপন জারি স্বপ্ন ছুঁতে পেরেছি : নুরুননাহার নিম্নি সব শ্রেণির মানুষকে বাজেট পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে : অর্থমন্ত্রী সীমান্তের লাইট বন্ধই পুশ ইনের বড় সিগন্যাল—মনে করে বিজিবি লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে আদ্-দ্বীন হাসপাতাল ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ বোয়ালমারী উপজেলা হাসপাতালে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু খুলনা সিটি মেডিক্যালে আগুন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর, কারণ ও ক্ষতি নিরূপণে চলছে কাজ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

চারঘাট-বাঘায় ধানের শীষের বিজয় পুনরুদ্ধারে বাঘায় বিএনপি নেতা তফির নির্লস প্রচেষ্টা! 

নিজস্ব প্রতিনিধি / ১০৮ প্রকাশিত সময়:
শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির হারানো গৌরব পুনরুদ্ধার এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি। স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী এলাকার প্রতিটি প্রান্তে গিয়ে তিনি ভোট প্রার্থনা করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়েছে ২১ জানুয়ারি। তারপর থেকে কর্মী সমর্থকদের নিয়ে বাঘা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় এবং গণসংযোগ উঠান বৈঠক করছেন তিনি। এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

গণসংযোগকালে তফিকুল ইসলাম তফি সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা শোনেন এবং এলাকার উন্নয়নে ধানের শীষের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “রাজশাহী-৬ আসনের মানুষ দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার এবং সঠিক উন্নয়ন থেকে বঞ্চিত। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের মুক্তির অধিকারের প্রতীক। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু সাঈদ চাঁদ ভাইয়ের বিজয় ছাড়া কোনো বিকল্প নেই।”

তফির এই গণসংযোগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা গেছে। সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তফি বলেন, বিগত বছরগুলোতে যারা অবহেলিত হয়েছেন, তাদের পাশে থাকাই আমার মূল লক্ষ্য। বাঘা-চারঘাটকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলা হবে।তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান ও মাদকমুক্ত সমাজ গঠন করা হবে।

পথসভায় বক্তব্য রাখার সময় তিনি ভোটারদের আশ্বস্ত করেন যে, গণতান্ত্রিক পরিবেশ ফিরে এলে এই আসনে ধানের শীষের বিপুল বিজয় হবে। সাধারণ মানুষও তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেক ভোটার মন্তব্য করেন, তফিকুল ইসলাম তফির মতো উদ্যমী নেতৃত্বই পারে এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান করতে।

গণসংযোগকালে তার সাথে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকছেন।


More News Of This Category