শিরোনামঃ
যমুনা সেতুর পূর্ব পাশে রডবোঝাই ট্রাক দুর্ঘটনায় ১৫ জন নিহত, আহত ৭*  ফরিদপুরে হাসপাতালের ভিতরে সাংবাদিককে পেটাল ঠিকাদারের লোক মাগুরায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৭ তরুণ-তরুণী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জাহাঙ্গীর আলম সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ঘাটাইলে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৬

অনলাইন ডেস্ক / ৭৭ প্রকাশিত সময়:
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক বছর বয়সী আয়মান সাদিক নামে এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা ছয় যাত্রী আহত হয়েছেন।

নিহত আয়মান সাদিক লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ঘুন্টি গ্রামের রিপন মিয়ার ছেলে। এ ঘটনায় গুরুত্বর আহতরা হলো আয়মান সাদিকের বাবা রিপন মিয়া হাজেরা বেগম, আলেয়া বেগম এবং প্রাইভেটকারচালক মানিক মিয়া।

শুক্রবার (২০ ফ্রেবুয়ারি) বেলা ১১টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার কালিদাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার ওসি মো. মোখছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে উপজেলার কালিদাসপাড়া এলাকায় একটি ট্রাক ও প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি ধুমরে মুচরে যায়।

এ সময় প্রাইভেটকারের ড্রাইভারসহ ৬ জন যাত্রী গুরুতর আহত হন। তারা সকলেই লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ঘুন্টি গ্রামের বাসিন্দা। তারা বাড়ি থেকে নিজ কর্মস্থল ময়মনসিংহে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশু আয়মান সাদিক মারা যায়।

এ ঘটনায় আহতের মধ্যে ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। অপর ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখছেদুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। ঘাতক ট্রাক ড্রাইভার পালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


More News Of This Category