গলাচিপায় খেলতে গিয়ে পানিতে ডুবে আলী আকবর (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১২টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের উলানিয়া বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে।
নিহত আলী আকবর তরিকুল ইসলামের ছেলে।
এলাকাবাসী ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আলী আকবর পরিবারের অন্য শিশুদের সঙ্গে খালের পাড়ে খেলছিল। একপর্যায়ে অন্য শিশুরা বাড়ি ফিরে গেলেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।পরে তার ফুফাত ভাই হৃদয় তাকে পানিতে ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক আলী আকবরকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, শিশুটির বাবা তরিকুল ইসলাম দীর্ঘ প্রায় সাত বছর ধরে ভাঙাড়ি ব্যবসার সঙ্গে জড়িত। তিনি পরিবার নিয়ে উলানিয়া হাটের কাছে ডাকুয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতে
ন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :