শিরোনামঃ

গভর্নরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা তিন কর্মকর্তাকে শোকজের পর ঢাকার বাইরে বদলি

অনলাইন ডেস্ক
গভর্নরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা তিন কর্মকর্তাকে শোকজের পর ঢাকার বাইরে বদলি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দুর্বল ব্যাংকের সঙ্গে এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংকের একীভূতকরণ, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার উদ্যোগসহ বিভিন্ন ইস্যুতে গভর্নরকে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করা তিন কর্মকর্তাকে শোকজের পর ঢাকার বাইরে বদলি করেছে বাংলাদেশ ব্যাংক।

 

এদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নীল দলের সাধারণ সম্পাদক এবং এসএমএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফাকে বরিশাল অফিস, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি একেএম মাসুম বিল্লাহকে রংপুর এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণকে বগুড়া অফিসে বদলি করা হয়েছে।

 

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ডাকা সংবাদ সম্মেলনে এই তিন কর্মকর্তা বক্তব্য দেন।

 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের বলেন, শোকজ করার বিষয়টি সত্য।

 

 

পত্র-পত্রিকায় যাদের নাম এসেছে, তারাই শোকজের তালিকায় রয়েছেন। তাদের কাছে জবাব চাওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে প্রয়োজনীয় আইনানুগ ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের সংবাদ সম্মেলন করার এখতিয়ার রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু শোকজ করা হয়েছে, তাই এ মুহূর্তে এ বিষয়ে মন্তব্য করা যাবে না।

 

 

শোকজের জবাব পাওয়ার পর এ বিষয়ে বলা যাবে।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ব্যাংকের স্টাফ রেগুলেশন অনুযায়ী, কর্মকর্তারা সংবাদ সম্মেলন, সভা, সেমিনার, বক্তব্য বা বিবৃতি দেওয়ার জন্য গভর্নরের অনুমোদন নিতে হয়। আবার গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়ে কোনো আপত্তি থাকলে অভ্যন্তরীণ ফোরামে আলোচনার সুযোগ থাকলেও এভাবে সংবাদ সম্মেলন করা যায় না। অথচ নিয়ম বহির্ভূতভাবে ওই সংবাদ সম্মেলন থেকে একইদিন ডাকা কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয়।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।